ঢাকার দোহার উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২০ উপলক্ষে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে অালোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময়ে ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামসদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবিদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এফ ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, সাবেক ছাত্র নেতা সুরুজ আলম সুরুজ প্রমুখ।